২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
পৃথক এসব অভিযানে গ্রেফতারদের কাছ থেকে মোট ২২ হাজার ৭২৭ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ২২৮ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৭ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪৩টি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র ডিএমপি।